Monday, March 6, 2017

মোশারফ করিম (নাটক অভিনেতা) শৈশব জীবন।

◆ ১৯৭০ সালের ২২শে আগস্ট ঢাকায় জন্মগ্রহন করেন মোশারফ করিম। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার আড়িয়াল  খাঁ পাড়ের পিঙ্গলাকাটী গ্রামের আব্দুল করিমের অষ্টম সন্তান তিনি।
◆ মোশারফ করিম ছোট্টটি থেকেই পাজির পা ঝাড়া। ভুল করেও কোনো দিন বইখাতার নাম মুখে আনতে চাইতেন না। বাউণ্ডুলের মতো সাইকেলে চেপে সারাদিন ঘুরে বেড়াত সে। ডানপিটে ছেলেকে কোনোমতেই কায়দা করতে না পেরে শেষে অন্য রাস্তা ধরতে হয় তার বাবা আব্দুল করিমকে। উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রার মতো তিনি তার ছেলেকে ফেরত পাঠালেন বরিশালের গ্রামের বাড়িতে। সেখানে পিঙ্গলাকাটীর চিপারটাইপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়ে দেয়া হয় তাকে।
◆ একসময় ডানপিটে মোশারফ কিরম সত্যি সত্যিই স্কুলের ‘গুড বয়’ হয়ে হয়ে উঠলেন। অঙ্কের কথা শুনলে যার ঘাম দিয়ে জ্বর আসত সেই স্কুল পলাতক ছেলেটাই অঙ্কে পেল ৯৮!
অন্যদের অঙ্গভঙ্গি, গলার স্বর নকল করার অভ্যাসটা ছোট বেলা থেকেই ছিলো তার মধ্যে। এছাড়া বাবার প্রশিক্ষণের কল্যাণে তিনি আবৃত্তি-ও করত বেশ চমৎকার। হাইস্কুলে ওঠার পর এসব গুণগুলো সবার থেকে আলাদা করে তুললো তাকে। স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই সর্বপ্রথম উঠে আসে তার নাম। একই সঙ্গে চলছিল যাত্রাপালায় শিশুশিল্পী হিসেবে অভিনয়।
◆ এসএসসি পাস করে ঢাকায় এসে নাম লিখিয়েছিলেন নাট্যকেন্দ্রে। সেখানেই পেলেন তারিক আনাম খান, ঝুনা চৌধুরী, জাহিদ হাসান এবং তৌকির আহমেদের মতো মানুষজনের সাহচর্য। সেটাই তাঁকে গড়ে দিয়েছিল অনেকখানি।

0 comments:

Post a Comment

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review