অন্যান্য সবার মতো বাংলাদেশের নায়ক নাইকারাও বেড়ে ওঠেন পারিবারিক নাম
নিয়ে। কিন্তু চলচিত্রের জগতেই এসে পরিবর্ত হয়ে গেছে তাদের আসল নামটি।
গ্রামের সবার কাছে এক নামের পরিচিত মানুষটি এখানে দেখতে হয় অন্য নামে।
তারকারা সাধারনত নামের ব্রান্ডিং করার জন্য তাদের মূল নামের পরিবর্তন করে
থাকেন। নতুন নামটি হয়ত নিজে পচন্দ করে রাখেন নয়ত বা পরিচালিক নিজে তারকার
নাম দেন। তার পর থেকে নতুন নামেই চলে তার তারকা জীবন। অনেক কথা হল তাহলে
এবার আসা যার মূল আলোচনায়…
রত্না থেকে শাবান
বাংলা চলচিত্রে দির্ঘ সময় উজ্জ্বল নাইকা হিসাবে অভিনয় করেছেন শাবানা। এই
অভিনেত্রের চলচিত্রে শাবানা নামে পরিচিত হলেও তার আসল নাম শাবানা নয়। তার
আসল নাম হচ্ছে আফরোজা সুলতানা রত্না। তিনি চলচ্চিত্রে আসেন ১৯৬২ সালে।
প্রথম দিকে তার নাম শাবানা থাকলেও ১৯৬৬ সালের চকুরী নামের এক উর্দু সিনামায়
তার নাম হয় শাবানা। ১৯৬৬ সাল থেকে আজ প্রজন্ত শাবানা নামেই দর্শকের মনজয়
করে আছেন এই নায়িকা।
মাসুদ পারবেজ এখন সোহেল রানা
বর্তমান
চলচ্চিত্রের আরেক অভিনেতা হচ্ছেন সোহেল রানা। তার আসল নাম হচ্ছে মাসুদ
পারবেজ। ১৯৭৩ সালে তিনি কাজী আনোয়ার হোসেনের ছবির মাধ্যদিয়ে এই সোহেল রানা
চলচ্চিত্রের জগতে আসেন। প্রথম থেকেই তার নাম মাসুদ পারবেজ পরিবর্তে সোহেল
রানা রাখা হয়। যদিও প্রযোজক হিসেবে এখনও মাসুদ পারভেজই ব্যবহিত হয়।ইদ্রিস আলী থেকে ইলিয়াস কাঞ্চন
আশির
দশকের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনের আসল নাম হচ্ছে ইদ্রিস আলী। তিনি ১৯৭৭
সালে চলচ্চিত্রে প্রবেশ করেন। তখন থেকেই তার আসল নাম ইদ্রিস আলী পরিবর্তন
করে ইলিয়াস কাঞ্চন রাখা হয়।মিনা পাল থকে কবরী
নায়িকা কবরি হচ্ছে ঢাকায়াই ছিবির স্বর্ণযুগের মিষ্টি মেয়ে।১৯৬৪ সালে
সুভাষ দত্তের সুতরাং ছবির মধ্যদিয়ে তিনি চলচ্চিত্রে আলেন। ছবির জগতে সবাই
তাকে কবরী নামে চিনলেও তার আসল নাম মিনা পাল।
রেনু থেকে রোজিনা
বাংলা ছবির এক সময়ের জনপ্রিয় নায়িকা ছিলেন রোজিনা। যদিও চলচ্চিত্রের
জগতে এসে তিনি সবার কাছে রোজিনা নামে পরিছিত হয়েছেন। কিন্তু তার আসল নাম
হচ্ছে রওশন আরা রেনু। তিনি তার আসল নাম চলচ্চিত্রে এসেই পরিবর্তন করেন।
ফারহানা আমির রত্না থেকে নূতন
নায়িকা নতুন ১৯৭০ সালে গোলাম মুস্তগা মেহমুদ পরিচালিত প্রভাত সিনামার
মধ্যদিয়ে চলচ্চিত্রের জগতে আসেন। তার আসল নাম হচ্ছে ফারহানা আমির রত্না।
ঝর্না বসক থেকে শবনম
শবনম নামের নায়িকা ঝর্না নামেই পরিছিত ছিলেন। কিন্তু চলচ্চিত্রে এসে তার নাম পরিবর্তন করে তার নাম রাখা হয় শবনম।
আসলাম থেকে মান্না
যুগ শেরা কাল জয়ী সকল শ্রেনীর ভক্ত নায়ক মান্না ১৯৮৪ সালে রুপালী জগতে
প্রবেশ করেন। তার আসল নাম হচ্ছে এসএম আসলাম তালুকদার। চলচ্চিত্রে তার আসল
নাম পরিবর্তন করে মান্না রাখা হয়। এই কাল জয়ী নায়ক ২০০৮ সালে হার্ট
অ্যাটাকে মৃত্যু বরন করেন।
মাসুদ পারভেজ থেকে রুবেল
চলচ্চিত্রের রুবেল নামে পরিচিত নায়কের আসল নাম হচ্ছে মাসুদ পারভেজ তিনি বড় ভাই সোহেল রানার সঙ্গে মিল রেখে তার নাম রাখেন রুবেল।
শৈশবের ইমন হলেন সালমান শাহ
বাংলা চলচ্চিত্রে বরপুত্র ছিলেন সালমান শাহ। তার আসল নাম হচ্ছে শাহরিয়ার
চৌধুরী ইমন। সোহানুর রহমান সোহানের কেয়ামত ছবির মধ্যদিয়ে তিনি চলচ্চিত্রে
আসেন।
আরিফা আখতার জামান এখন মৌসুমী
নাইকা মৌসুমির আসল নাম হচ্ছে আরিফা আখতার জামান তিনি কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেন।নুপুর থেক শাবনুর
শাবনুর পূর্ব নাম নুপুর। নির্মাতা এহতেশাম পরিচালতি চাঁদনী রাতে ছবির
মাধ্যমে ১৯৯৩ সালে পর্দায় আসেন চিত্রনায়িকা শাবনূর। তার আসল নাম কাজী
শারমিন নাহার নূপুর হলেও পর্দায় আসার পর পরিচালক এহতেশাম তার নাম নূপুর
পরিবর্তন করে শাবনূর রাখেন।
রীতা থেকে পূর্নিমা
এখন কার নায়িকা পূর্নিমার আসল নাম হচ্ছে দিলারা হানিফ রিতা। কিন্তু চলচ্চিত্রে এসে তার নাম হয় পূর্নিমা।
নিপা থেকে মাহিয়া মাহি
বর্তমানের তারকা মাহিয়া মাহির আসল নাম নিপা তিনি চিত্র জগতে এসে তার নাম
পরিবর্তন করে রাখেন মাহিয়া মাহি। তিনি ভালো বাসার রঙ ছবির মাধ্যমে
চলচ্চিত্রে আসেন।
মাসুদ রানা থেকে শাকিব খান
বর্তমানের শেরা নায়ক শাকিব খানের আসল নাম হচ্ছে মাসুদ রানা। তিনি অনন্ত ভালোবাসা ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন।
রিয়াজুদ্দিন থেকে রিয়াজ
নায়ক রিয়াজুদ্দিন ১৯৯৫ সালে চলচ্চিত্রে প্রবেশ করেন। তার আসল নাম হচ্ছে
রিয়াজুদ্দিন আহম্মেদ ছিদ্দিক। তিনি চলচ্চিত্রে এসে নাম পরিবর্তন করে রিয়াজ
হন।
11:27 AM
ABC
Posted in:
0 comments:
Post a Comment